Thursday, 30 June 2011

কিছু কথা এলোমেলো


আমার মাথার মধ্যে যে ভাবনাগুলো ঘোরাঘুরি করে তাদের নিয়ে বসার জন্যই "কিছু কথা এলোমেলো" র সৃষ্টি ...

সম্পর্ক

ভারী প্রিয় বিষয় এটা আমার ... ঘন্টার পর ঘন্টা এ নিয়ে ভেবে সময় কাটিয়ে দিতে পারি আমি।
সম্পর্ক বললেই আমাদের মনে হয় কার সাথে কার সম্পর্ক , কিসের সম্পর্ক ... যদি প্রশ্ন করি, সূর্যের সাথে পৃথিবীর কি সম্পর্ক ? কি উত্তর হবে, নক্ষত্রের সাথে গ্রহের? সব টা বলা হল না তো, অনেক কিছু বাকী থেকে গেল... ঠিক এরকমই আমাদের সম্পর্ক ... আমরা নাম দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা বটে কিন্তু তা যথেষ্ট কি? ধরা যাক, মা এই শব্দটি, সংজ্ঞা কি হবে মা -র ? মা, জন্মদাত্রী, লালন - পালন করেন, যত্ন করেন,শিক্ষা দেন,সেবা করেন... তাও সব কি বলা হল? না। ঠিক এভাবেই দেখবো কোনো সম্পর্ককেই নাম দিয়ে পুরোটা বলা যায় না । নাম কোথাও বাধ্য করে সম্পর্ককে একটা গন্ডীর মধ্যে আবদ্ধ থাকতে। সম্পর্ক অসীম, তাই কোনো সীমানায় বাঁধা যায়না ... তাই নাম দিয়ে তাকে বেড়া নাই বা দিলাম।

আমার মনে হয় ভালবাসা সব সম্পর্কের ধারক, এই ভালোবাসা কোনো ব্যাক্তির প্রতি ব্যাক্তিগত প্রেম নয়... চিরকালীন ভালোবাসা... যা মানুষ কে শিখিয়েছে আগুন জ্বালতে, চাকা তৈরী করতে, লেখার আক্ষর আবিষ্কার করতে, যে মানব সভ্যতা কোটি বছরের পুরোন - তাকে প্রতিদিন আরো এগিয়ে নিয়ে যেতে,  সেই ভালোবাসাই জন্ম দিয়েছে সম্পর্ক... ভালোবাসার মতই দৃঢ় , সুন্দর আর চিরকালীন।


No comments:

Post a Comment