#১। একটি বিস্তীর্ণ প্রান্তর, কোথাও ধুসর পাথুরে আর কোথাও সবুজ উর্বর, গিয়ে মিশেছে এক ঝিল - এ, যার আদি অন্ত নেই,আকাশের নীলে মিশে গিয়েছে তার বিশালতা... দূরের গাছগুলি এতো দূরে যে তাদের ছায়া দেখা যায় না।
সেই মাঠের পার ধরে খালি পায়ে হাঁটছি আমি একা, ঘাসের গোড়ায় লেগে পা গিয়েছে কেটে আর বাতাস খেলা করছে আমার সঙ্গে, উড়িয়ে নিয়ে যাচ্ছে আমার চুল, আমার আঁচল / আমার আব্রু; শাড়ির রঙ টা ঠিক বুঝতে পারছিনা, মেঘ রঙ কি? মুখ দেখা যায় না আমার... আমি কি বিষণ্ণ, খুশী, না এক অপার্থিব পূর্ণতা ঘিরে রয়েছে আমাকে?
#২। খোয়াই, পাশ দিয়ে তির তির করে বয়ে জাচ্ছে শীর্ণ জলধারা ; দৃপ্ত এক শাল গাছের শুয়ে রয়েছি চিত হয়ে, বাম বাহু মাথার নিচে আর ডান বাহু কপালের উপর... আকাশের নীলে রেখেছি চোখ... পিঠের নিচে শুকনো পাতা। বৃষ্টি এলো, ধীরে ধীরে ভিজে গেলাম আমি, আমার পিঠের নিচের পাতার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে জল।আমি আমার সমস্ত স্বত্ত্বা দিয়ে একটু একটু করে মিশে যাচ্ছি প্রকৃতির সাথে।
৩। আমি ফালা ফালা করে ছিঁড়ে ফেলছি আমারই শব দেহ... আমার হাত স্পর্শ করেছে আমার হৃদয়... ছোট্ট সবুজ অঙ্কুর।
কাল রাতে শুধু ওই প্রান্তর টুকুই আঁকতে পেরেছি আমি... বাকিটা হয় নি, আমাকে এখনো দেখতে পাই না আমি... ভীষণ ভাবে চাই দেখতে, ভালোবাসতে, কিন্তু হচ্ছেনা। কাল সারা রাত ঘুমাই নি... এত যন্ত্রণা আমার কখনো হয় নি, মনে হচ্ছে আমি বিদীর্ণ হয়ে যাচ্ছি... এই অনুভূতি কে কি বলে? আমি জানি না ... বিনা কারণে চোখ ভরে যাচ্ছে জলে।

Khub Bhalo laaglo
ReplyDeleteThank you Goutamendu da.
ReplyDeleteছবিটা ফুটে উঠল , ধীরে ধীরে। স্পষ্ট হল।
ReplyDelete