শিশু কাল থেকেই আমরা পরিচিত হ'তে থাকি 'ভালোবাসা' শব্দটির সাথে। এই পরিচয় টা আসলে নিরবিচ্ছিন্ন একটা পদ্ধতি; প্রায় প্রতিদিন নতূনভাবে উপলব্ধি করি এই শব্দটিকে, এর অনুভূতিকে,এর ব্যাপ্তিকে।
একটু আগে নিজের কথা ভাবতে গিয়ে অনুভব করলাম আমার জীবন আসলে ঘুরপাক খায় তিনটি শব্দ কে অবলম্বন করে, ভালোবাসা, জীবন (বোধ) আর সৃষ্টি ; সৃষ্টি অর্থে কোন বিশাল কিছু, যেমন, কবিতা, নাটক, film কোন কিছুই না; খুব সাধারন আটপৌরে জীবন যাপন করে মানবিক সম্পর্ক সৃষ্টির স্বপ্ন, যার ভিত্তি শুধুই ভালোবাসা।
এই ভালোবাসাই পাথেয় সমস্ত অকথিত কথা কে বুঝে নেবার; সমস্ত দুরত্ব কে অতিক্রম করবার, সর্বোপরি অপর জনের অবস্থানে নিজেকে রেখে তাকে অনুভব করবার... এর যে তৃপ্তি, আমি জানি না পৃথিবীর অন্য কোন অনুভূতি এর সমতূল্য কিনা; তবে এই তৃপ্তির জায়গা থেকেই আমি নিরন্তর ভালো থাকবার চেষ্টা করি আরও বেশী করে ভালোবাসবার জন্য।

This comment has been removed by the author.
ReplyDelete