মাঝে মাঝে আমার ভীষণ ইচ্ছে করে নিজের ভিতর থেকে বেড়িয়ে আসতে। আমার নিজস্ব অনুভব, দৃষ্টি ভঙ্গি দিয়ে নিজেকে চিনে নিতে। আমার মধ্যের অনুভব করবার ক্ষমতা কে, খুব যত্ন নিয়ে যাকে লালন করি আমি, ভালবাসি আমি, গর্ব অনুভব করি। ছেলেমানুষ আমি ভাবতাম, অথবা এখনও ভাবি আমি অন্য কোনো মানুষ আমাকে দেখুক, জানুক - আমি যে চোখ দিয়ে নিজেকে দেখতে, জানতে, আঁকড়ে ধরতে চাই - আমাকে গ্রহণ করুক।
মানুষের পর মানুষ খোঁজ করেছি / করছি - পুরোটাই অবাস্তব।
হয়ত দু'টি মানুষের মধ্যে স্বার্থ হীন একটা সম্পর্ক - utopia; কিন্তু আমি বিশ্বাস করি এই utopia ও বাস্তবায়িত হওয়া সম্ভব।
-ঠিক এই জায়গা থেকেই অসম্ভব অতৃপ্ত আমি; সারা জীবনে সঠিক একটি সম্পর্কও গড়ে তুলতে পারলাম না । সমাজের নিয়মেই কিছু সামাজিক সম্পর্ক কে বহন করি আমি কিন্তু আমার চরম আকাঙ্খিত সেই সম্পর্ক ত এখনো দূর অস্ত। বাইরে থেকে দেখলে আমি কারুর মেয়ে, কারুর বোন, কারুর স্ত্রী, কারুর বন্ধু... ইত্যাদি... প্রতিটি সম্পর্ক র ক্ষেত্রে আমি সৎ, কিন্তু আমি কিছুতেই তৃপ্ত নই। বাইরে থেকে আপাত ভাবে এই ভালো আর নিজের ভেতরের এই অতৃপ্তি, যে আমি আরো অনেক দিতে পারতাম... এর দ্বন্দ্ব প্রতি নিয়ত আমায় অস্থির রাখে, যন্ত্রণা দেয় আর আমি বিশ্বাস করতে চাই "আমি ভাল আছি" / "আমি খুব ভাল আছি"। প্রত্যেকবার এই কথাটি উচ্চারণ করবার সময় ভেতর থেকে আমূল কেঁপে উঠি। কিন্তু তবু নিজেকে চোখ ঠেরে আমার প্রিয়জনেদের খুব ভাল রাখতে চাই।

একাত্ম হলাম।
ReplyDelete