প্রতিটা মানুষ একেক টি মহাকাব্য, অগণন ঘটনা, চরিত্র, অনুভূতি, স্মৃতি, স্বপ্ন, রঙ দিয়ে প্রতি মুহূর্তে রচিত; যা তার জন্মের সাথে শুরু আর তার সাথেই শেষ। এই উপন্যাসের প্রতিটি ছত্র কেবল সেই জানে যে তার জীবন দিয়ে রচনা করছে...
আমার সাথেই শেষ হয়ে যাবে আমার জীবনের সব গুরুত্বপূর্ণ আর সব ক্লিশে... আমার সাথেই বিলীন হয়ে যাবে আমার খুশি, আনন্দ, কষ্ট, যন্ত্রণা, আমার সব কথা, আমার প্রিয় স্মৃতি ... সব, সব; ছিটিয়ে থাকা কিছু টুকরো হয়ত স্মৃতি হয়ে থেকে যাবে, যে স্মৃতি থেকে আমাকে এক অবয়ব দেবার চেষ্টা হতে পারে কিন্তু আসল আমি তো অধরা ।
অদ্ভুত এক ফাঁকা অনুভূতি, হঠাত করে এই মহাবিশ্বে একদম একাকী আমি... আসলে এটাই সত্যি।
একদমই একা... আর সেই একাকীত্বকে ভুলে থাকারই আয়জন সারা বিশ্ব জুড়ে।
কথাটা সত্যি। একাকীত্বকে ভুলে থাকার আয়োজনই বটে। তবে আমাদের জীবন-মহাকাব্যটি জন্মের আগে থেকেই শুরু এবং মৃত্যুর পরেও এর শেষ নেই। এক ঘটমান মহাকাব্যের অংশ আমরা। আমাদের জীবন একটা পরিচ্ছদ মাত্র। এর আগে পরে অনেক কিছুই রয়ে জায়।
ReplyDelete